1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরেনৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে প্রবাসী এম এ কাদির  জুলাই গনঅভ্যূথান দিবস উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে এবি পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন সিলেটে আলোচিত শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: প্রধান আসামী জাকিরের মৃত্যুদণ্ড রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা ১১ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা জামায়াত আমিরের ক্ষমতার প্রকৃত মালিক আল্লাহ জগন্নাথপুরে নৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ  যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটি কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জগন্নাথপুরের চারটি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০১৬
  • ৫০১ Time View

স্টাফ রিপোর্টার:: সারাদেশের ন্যায় জগন্নাথপুর উপজেলায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিজিটাল ল্যাবগুলোর উদ্বোধন করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ল্যাবগুলো বাস্তবায়ন করছে। এ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি কাজী আরিফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মখলিছুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন,মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হক,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মহানন্দ সরকার,উপজেলা জগন্নাথপুর আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিক, জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শ্রাবন্তী সরকার প্রমুখ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জগন্নাথপুর ডিগ্রী কলেজ, রানীগঞ্জ কলেজ, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় ও হবিবপুর মাদ্রাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেন। এদিকে জগন্নাথপুর ডিগ্রী কলেজে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনকৃত ফলক লাগানো হয়। জগন্নাথপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুন নুর, কলেজ পরিচালনা কমিটির সদস্য রেজাউল করিম রিজুসহ কলেজের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
06অপরদিকে রানীগঞ্জ কলেজে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুর ও কলেজের প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান মজলুল হকসহ গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। একইভাবে হবিবপুর মাদ্রাসা ও স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে ফলক লাগানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com