জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দোস্তপুর শাহজালাল (রা:) যুব সংঘের উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে তিন প্রবাসিকে সংবর্ধনা দেয়া হয়েছে।
এ উপলক্ষে দোস্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগঠনের সভাপতি ক্বারী আব্দুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান আহমেদের পরিচালনায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সংবর্ধিত অতিথি সংগঠনের উপদেষ্ঠা যুক্তরাষ্ট্র প্রবাসি শরিফ আহমেদ, হাজী সাহাব আলী ও হাজী মুক্তার আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সহ সভাপতি কবির আহমেদ, রুমান আহমেদ, জাকির হোসেন বাদশা, সাদি মাহমুদ, আকাশ আহমেদ,আব্দুল শহিদ, সাংগঠনিক সম্পাদক জুবেদ আহমেদ, সাবেক মেম্বার কাহার আহমেদ, দলিল লেখক দুলাল আহমেদ, শিপুল আহমেদ, শিক্ষার্থী আমিনা বেগম।
পরে এলাকার চারশতাধিক শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ, খাতা কলমসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
Leave a Reply