1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

জগন্নাথপুরের বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানালেন এমপি কয়ছর আহমেদ

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৫ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরের বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানালেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদীয় কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।

আজ বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শহিদ বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যগণের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ স্যালুট প্রদান করেন।

বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে সদস্য সদস্য বলেন, আপনারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ হবে না। আপনাদের জন্য আমরা আজকে স্বাধীন। আমরা আপনাদের কারণে একটি মানচিত্র পেয়েছি; পেয়েছি লাল সবুজের পতাকা। আপনারা সবসময় স্যালুটের জায়গায় আছেন এবং থাকবেন এ কথা বলে বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানান।
তিনি বলেন, বিএনপি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সারা দেশে সবার আগে বাংলাদেশ স্লোগানকে বুকে ধারন করে মানুষের জন্য কাজ করে যাচ্ছি এবং সব সময় আমরা সচেতন থাকব। যাতে করে সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহর সভাপতিত্বে এতে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাষ্টি এমএ কাদির প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com