1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
অন্যায়ের প্রতিবাদে কল্যাণকামিতা জরুরি জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জামায়াত জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মৃত্যু, গ্রামজুড়ে শোকের মাতম বিয়ের চার মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আদালতে আত্মসমর্পণ করলেন জগন্নাথপুরের ছাত্রলীগ নেতা বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল সরকারের নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ : তথ্যমন্ত্রী জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ ‘কিছু বুঝে উঠার আগেই নৌকাটি ডুবে গেল’ নৌকাডুবির ঘটনায় চারজনের মৃত্যুতে এমপি কয়ছর আহমেদের শোক

জগন্নাথপুরের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন

  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫
  • ৭৮৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক: বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটিতে জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তাসহ সিলেট বিভাগের ৪ উপজেলা চেয়ারম্যান দায়িত্ব পেয়েছেন। গত রোববার ঢাকায় এসোসিয়েশনের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এর মধ্যে সিলেট বিভাগের ৪ জন উপজেলা চেয়ারম্যানকে কেন্দ্রীয় কমিটিতে স্থান দেয়া হয়েছে। নতুন এই কমিটির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদে রয়েছেন-সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সহ-সভাপতি হিসেবে রয়েছেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, যুগ্ম সম্পাদক হিসেবে সিলেট দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহির এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল ও কার্যকরী সদস্য হিসেবে জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা দায়িত্ব পেয়েছেন। উল্লেখ্য জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশন ক্দ্রেীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে বেশ কিছুদিন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ইতিমধ্যে উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে অষ্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি রাষ্ট্র সরকারি সফর করেছেন। একজন সফল জনপ্রতিনিধি হিসেবে ইতিমধ্যে তিনি পরিচিতি লাভ করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com