1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ৮টি দোকান ভস্মীভূত, ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি, আহত ১

  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৩৬ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকানঘর ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ মালিকরা দাবী করেছেন।
আজ বুধবার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় একজন আহত হয়েছে। তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, সকাল ১১টার দিকে শহরের জগন্নাথপুর বাজারের ডাকবাংলো সেতু সংলগ্ন একটি তুলার দোকানে প্রথম আগুনের ঘটনা ঘটে। এখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের কয়েকটি দোকানে।
স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখে শত শত মানুষ ঘটনাস্থলে এসে জড়নো হন। অনেকেই পাশের নদী থেকে বালতি দিয়ে পানি তুলে আগুন নেভানোর চেষ্ঠা চালান।
খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ ফায়াস সার্ভিস ষ্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সঙ্গে আগুন নিয়ন্ত্রনের প্রচেষ্ঠা চালান। তবে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দুরত্ব ফায়ার সার্ভিস স্টেশন থেকে ফায়াস সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে আসতে অনেক সময় বিলম্ব করেছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা ঘটনার আধাঘন্টা পর ঘটনাস্থলে এসেছেন।
এছাড়াও তাদের পানির পাইপে সমস্যা থাকায় আগুন নেভানোর কাজে কিছুটা বিঘ্নিত ঘটেছে।

প্রায় ৩ ঘন্টাব্যাপি প্রাণপণ চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষনে তুলার দোকানের দুইটি কক্ষ, মান্নান স্টোর (তীর সুয়াবিন তেল ও মার্কাস দুধের ডিট্রিবিউটর), চারটি কক্ষ, সমী এন্টারপাইজ (বিদ্যুতের ইলেট্রনিক দোকান) একটি কক্ষ ও রিয়া ট্রেডার্স( কেমিক্যাল’স ও সার, বীজ ঘর) এর দোকানসহ ৮টি দোকানপাট পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুনের সুত্রপাতের সঠিক কারণ জানা যায়নি। অনেকে মনে করছেন, সিগারেটের আগুন কিংবা বৈদ্যুতিক সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হতে পারে।
এদিকে আগুনে নিভাতে গিয়ে হবিবনগর এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে বাবুল মিয়া (৩৫) নামের এক যুবক আহত হয়েছে। তাকে প্রথমে জগন্নাথপুর উপজেলা কেন্দ্রে নিয়ে গিয়ে সেখান থেকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মান্না ট্রেডার্সের পরিচালক প্রদীপ দেব জানান, মুর্হুতের মধ্যে আগুনে আমার সব পুড়ে গেছে। আগুনে প্রায় তিন কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।

সমী এন্টারপ্রাইজের পরিচালক রাজু ভট্রাচার্য্য জানান, আগুনে তাঁ^র দোকানের এক কোটি টাকার মালমাল পুড়ে গেছে।
জগন্নাথপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ আল মাসুদ জানান, খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনতে আমরা কাজ করেছি। তবে আগুনের সুত্রপাত কীভাবে ঘটেছে তা এখনো জানা যায়নি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com