1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম:
এইচএসসিতে টানা ৪র্থ বারের মতো শীর্ষে পাটলী উইমেন্স কলেজ এইচএসসিতে ফেল, দুই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জেনে নেন জগন্নাথপুরের কলেজ-মাদরাসাভিত্তিক ফলাফল চিত্র জগন্নাথপুরে এইচএসসি-আলিম পরীক্ষায় ফলাফল: এগিয়ে মাদরাসা, পিছিয়ে কলেজ সুরা ইয়াসিন সম্পর্কে যা জানা জরুরি শাল্লায় দুইপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮ দাখিলের পর আলিমেও সর্বনিম্ন ফল করলো ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসা জগন্নাথপুরে এমপি কয়ছর আহমদ, ফ্যামিলি কার্ডে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না জগন্নাথপুরে কলেজে জিপিএ-৫ শূন্যের খরা কাটলেও এবার মাদরাসায় খরা এইচএসসি ও সমমান পরীক্ষায় মানবিকে সর্বোচ্চ ফেল

এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার

  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৩২ Time View

স্টাফ রিপোর্টার::

বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া হাওরপাড়ের রোহিত দেব হতে চান জাতীয়দলের একজন ক্রিকেটার; খেলতে চান দেশের হয়ে। সে চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছেন।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সুনামগঞ্জের জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে এই কৃতিত্ব অর্জন করে রোহিত। সে উপজেলার বাড়ি জগন্নাথপুর গ্রামের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা বিমল দেব ও শিক্ষক জ্যোতি রানী সেন দম্পতির দ্বিতীয় সন্তান।
ছেলের এ সাফল্যে আনন্দ প্রকাশ করে বিমল দেব বলেন, ‘তার কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফল মিলেছে অবশেষে। সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে চমৎকার সাফল্য অর্জন করেছে রোহিত। সে একজন ক্রিকেটার হতে চায়। জাতীয়দলের হয়ে দেশের জন্য খেলতে চায়। আমরা তার এ স্বপ্ন পূরনের সবার আশীর্বাদ প্রার্থনা করছি।’

নিজের এ সাফল্যের পেছনে শিক্ষকদের অবদানের কথা উল্লেখ করে মেধাবী শিক্ষার্থী রোহিত দেব বলেন, ‘অনেকেরই অনেক ধরনের লক্ষ্য রয়েছে। খুব ছোটবেলা থেকেই আমার লক্ষ্য, আমি একজন ভালো ক্রিকেটার হব; আর দেশের জন্য খেলার মাঠে লড়ব।’

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com