স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উদ্যাগে গতকাল বৃহস্পতিবার দুপুরে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহের উদ্ধোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সাজেদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুর রব,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, জগন্নাথপুর ও রানীগঞ্জ খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিমলা রায় এবং আমিনুল হক, কৃষক হোসেন আলী প্রমূখ।
উল্লেখ্য,এক জন কৃষক সর্বনিম্ন ১২০ কেজি থেকে সর্বোচ্চ ৩( তিন) মে: টন আমন ধান ২৭ টাকা দরে দিতে পারবেন। আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত মোট ৪৭৪ মে: টন ধান এবং প্রতি কেজি ৪০ টাকা দরে ৭৫ মে: টন চাল মিলারদের নিকট থেকে সংগ্রহ করা হবে।
Leave a Reply