1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

জগন্নাথপুরে আর্টস্কুলের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০
  • ২২৯ Time View

জগন্নাথপুর উপজেলার আর্ট স্কুলের ২৫ পূর্তি উপলক্ষে সোমবার বিকেলে এক আনন্দ র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ সড়কের আর্ট স্কুল প্রাঙ্গণ থেকে বের হওয়া র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন জগন্নাথপুর  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর নার্সারি স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আয়েশা মাহফুজা, জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য আব্দুল জব্বার, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন,আর্ট স্কুলের অধ্যক্ষ জুনায়েদ আহমদ সজল, পরিচালক কুশল দাশ, শীপা আক্তার, সমাজকর্মী আবুল কয়েস।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম কেক কেটে আনুষ্ঠানিকভাবে দিবসট উদযাপনের উদ্বোধন করেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com