1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে দুর্গোৎসব

  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শারদীয় দুর্গা উৎসব সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণ উদযাপিত হচ্ছে।

আজ রোববার (১৮ অক্টোবর) সপ্তমী বিহিত পূজা উদযাপন হয়েছে। উপজেলার ৩৯টি পূজা মন্ডপে এবার শারদীয় দুর্গা উৎসবের আনুষ্ঠানিকতা ধর্মীয় ভাবগাম্ভীর্যে হচ্ছে। উপজেলা সদরের কেন্দ্রীয় মন্দির জগন্নাথ জিউর আখড়া ও বাসুদেব বাড়ি আনন্দময়ী পূজা মন্ডপের পুকুরের সুরম্য মন্দিরটি দর্শনার্থীদের নজর কাড়ছে পাশেই রয়েছে বাসুদেব বাড়ি দাস সম্প্রদায়ের পূজা মন্ডপ। এসব মন্ডপে প্রতিদিন রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। কেন্দ্রীয় মন্দিরে রবিবার শিল্প কলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এরআগের দিন কাঞ্চনশিখা একাডেমির পরিবেশনায় নৃত্যানুষ্ঠান হয়। মহালয়া উপলক্ষে কেন্দ্রীয় মন্ডপ আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান জগন্নাথ জিউর আখড়া কেন্দ্রীয় পূজা মন্ডপ কমিটির সভাপতি বিভাষ দে এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র সফিকুল হক, কমিউনিটি নেতা প্রনয় কান্তি সূত্রধর খোকন,পিষুষ রায় কালা,উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি রূপক কান্তি দে,প্রভাষক রিংকর রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব সাংবাদিক অমিত দেব, পূজা মন্ডপ কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দে, অরূপ সরকার, কোষাধ্যক্ষ রাজন দাশ প্রমুখ সভায় মহালয়া উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী শিশু কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন কুইজ রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আজ সোমবার মহা অষ্টমী পূজার দিনে বিভিন্ন মন্ডপে ধর্মীয় ভাবগাম্ভীর্য্যে নানা আয়োজন করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজন কুমার দেব জানান, উপজেলার ৩৯ পূজা মন্ডপে শারদীয় দুর্গা উৎসব সুষ্ঠু সুন্দর ভাবে উদযাপিত হচ্ছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা আশাবাদী আগামী দিনগুলোর পূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com