স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে জগন্নাথপুর থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে ঋন খেলাপি মামলার আদালত কর্তৃক দুই মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর (রূপশপুর) গ্রামের মাসুক মিয়ার ছেলে রুনু মিয়াকে গ্রেফতার করেছে। এছাড়াও ওই রাতে ওয়ারেন্টভুক্ত আসামী উপজেলার উলুকান্দি গ্রামের ছুরক মিয়ার ছেলে জুটন মিয়াকে পুলিশ আটক করেছে।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতারকৃত দুইজনকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply