1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

জগন্নাথপুরে একটি গ্রাম স্বেচ্ছায় লকডাউন

  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ১৯৯১ Time View

স্টাফ রিপোর্টার::
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে জগন্নাথপুরের একটি গ্রাম স্বেচ্ছায় লকডাউন করেছেন গ্রামবাসী।

আজ মঙ্গলবার থেকে গ্রামটিকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

গ্রামবাসী জানান, করোনার সংকট মোকাবেলায় নিজেদের এবং অন্যদের সুরক্ষায় জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাঘময়না গ্রামের লোকজন স্বেচ্ছায় গ্রামটিকে লকডাউন ঘোষণা করেছেন। গ্রামের সব প্রবেশদ্বারে বাঁশ দিয়ে প্রতিরোধ গড়ে তোলে প্রবেশপথ বন্ধ করে দিয়েছেন তারা।
গ্রামবাসীর পক্ষে বাড়ি বাড়ি গিয়ে লোকজনকে জানানো হয়, জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন ঘর থেকে বের না হন। অন্য গ্রামের লোকজনকে অপ্রয়োজনে গ্রামে প্রবেশ না করার অনুরোধ জানিয়ে হাতে লেখা নোটিশও টানানো হয়েছে।

বাঘময়না গ্রামের যুবক সালেহ আহমদ জানান, গ্রামের পঞ্চায়েতের সিদ্ধান্ত মোতাবেক গ্রামটি লকডাউন করা হয়েছে। সম্প্রতি রাজধানী থেকে ১৫-১৬ জন গার্মেন্টস শ্রমিক গ্রামে ফিরেছেন। তাদের প্রত্যেককে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
গ্রামের বাসিন্দা রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ বলেন, সর্বসম্মতিক্রমে গ্রামবাসী করোনাভাইরাস থেকে বাঁচতে লকডাউন এর সিদ্ধান্ত নিয়েছি।জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হতে পারবেন না।
গ্রামের পঞ্চায়েত প্রধান স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী সুন্দর আলী জানান, করোনার সংক্রমণ থেকে নিজেদের সুরক্ষায় গ্রামবাসীর সর্বসম্মতিক্রমে গতকাল সোমবার রাতে সিদ্ধান্ত হয় গ্রাম লকডাউনের করার। সিদ্ধান্ত অনুযায়ী আজ (মঙ্গলবার) সকাল থেকে লোকজন স্বেচ্ছায় গ্রামটি লকডাউন করে দিয়েছেন।

জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, আমি শুনেছি গ্রামবাসী স্বেচ্ছায় গ্রাম লকডাউন করেছেন।
প্রাণঘাতী করোনা প্রতিরোধে সবাইকে একান্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হয়ে ঘরে নিরাপদে থাকার জন্য আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com