1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে এক ব্যক্তির আত্মহত্যা

  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৮২ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরএলাকায়  নুর ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (২৬ মে) সকালে এ ঘটনাটি ঘটেছে।

নুর ইসলাম ইকড়ছই আবাসিক এলাকার মৃত মতলব উল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসি জানান, আজ ভোরের দিকে পরিবারের লোকজনের অগোচরে বসতবাড়ির একটি কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন নুর ইসলাম। পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করেন।

জগন্নাথপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরী করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুুতি চলছে। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে ময়নাতদন্তের পর আত্মহত্যার কারণ জানা যাবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com