স্টাফ রিপোর্টার::
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসি) ব্যাংক লিমিটেডের ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে বুধবার এক আলোচনা সভা ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত হয়। ব্যাংকের জগন্নাথপুর উপজেলা শাখার ডেপুটি ম্যানেজার মাহমুদুল হাসান চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ আব্দুল হাই, আজকের পত্রিকা প্রতিনিধি জুয়েল আহমেদ সিটি ব্যাংকের ম্যানেজার মাজহারুল ইসলাম, সিটি ব্যাংকের কর্মকর্তা জহির উদ্দিন, এনসিসি ব্যাংকের
জুনিয়র কর্মকর্তা রনি কুমার দাস,উজ্জ্বল চন্দ্র দে,সহকারী ক্যাশ কর্মকর্তা মুরশেদুল ইসলাম, দীপু চক্রবর্তী পার্থ,ওমর ফারুক,সহকারী কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ