স্টাফ রিপোর্টার: ঐতিহাসিক ৭ ই মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে।
আজ সোমবার ( ৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর প্রমুখ। এছাড়া চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসুচি পালিত হয়।