স্টাফ রিপোর্টার:;
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রমাপতিপুর গ্রামে ওরসের নামে অসামাজিক কার্যকলাপের আয়োজন করায় এলাকাবাসির মধ্যে উত্তেজনা দেখা দিলেও পুলিশ ঘটনাস্থলে পৌছে ওরস শরিফ পÐ করে দিয়েছে।
গতকাল রবিবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসি জানান, রমাপতিপুর গ্রামের আসলম উদ্দিন শাহ গালিম রহমত মাজারে ১৫ মার্চ একদিনের জন্য ওরফ শরিফের নামে অসমাজিক কার্যকলাপের আয়োজন করেন হয়। গতকাল সকালের দিকে ওরসের কার্যক্রম শুরু হলে স্থানীয় গ্রামবাসির মধ্যে উত্তেজনা দেখা দেয়। এখবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওরস বন্ধ করে দেয়। এতে এলাকার লোকজন শান্ত হন।
স্থানীয় ওয়ার্ড মেম্বার পাইলগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহান আহমদ বলেন, ওরসের নামে মদ,গাঁজা সেবনসহ অসামাজিক কার্যক্রমের আয়োজন করা হয়। এতে গ্রামবাসির মধ্যে চরম উত্তেজনা দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছি এসব কার্যক্রম পÐ করে দেয়ায় জনসাধারণ শান্ত হয়। তিনি বলেন, প্রায় ৪ বছর ধরেই মাজারের ওরসের নামে বেআইনি কার্যক্রমের ব্যর্থ চেষ্ঠা চলে আসছে।
এবিষয়ে অভিযুক্ত শাহ গালিম রহমত মাজারের দায়িত্বে থাকা আসলম উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্ঠা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাস্থল পরিদর্শনকারি জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) আফছর আহমদ বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা অনুষ্ঠান পÐ করে দিয়েছি।
Leave a Reply