1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার

জগন্নাথপুরে ‘কঠোর লকডাউনে’ দোকান খোলা রাখায় ৬ ব্যবসায়ী দণ্ডিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৪৬৭ Time View

স্টাফ রিপোর্টার::

সরকারী নির্দেশনা অমান্য করে লকডাউনের মধ্যে দোকান খোলা রাখায় সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে ছয় ব্যবসায়ী কে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান এই অর্থ দণ্ড্যাদেশ প্রদান করেন।

জানা যায়, মহামারি করোনাভাইসার সংক্রমণ ঠেকাতে সরকার কর্তৃক ‘কঠোর লকডাউন’ গতকাল বুধবার থেকে এক সপ্তাহের শুরু হয়েছে। লকডাউন কার্যকর করে বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও মেহেদী হাসানের নেতৃত্বে পৌরশহরের পৌর পয়েন্ট, মাদ্রাসা পয়েন্ট ও ইকড়ছই এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানকালে সরকারী আইন অমান্য করে দোকান খোলা রাখা ছয় ব্যবসায়ী কে সাত হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। তিনি জানান, করোনার সংক্রমণ রোধে সরকারী নির্দেশনা  সবাই কে মান্য হবে। জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে বের না হওয়ার জন্য জনসাধারণের প্রতি আহবান জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com