1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

জগন্নাথপুরে করোনায় আরো ১৫জন শনাক্ত

  • Update Time : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৫০৩ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে একদিনে আরো ১৫ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে জগন্নাথপুর পৌরসভায় ৬ জন, পাটলী ইউনিয়নে ১ জন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে ১জন, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ২জন,মিরপুর ইউনিয়নে ২জন, রানীগঞ্জ ইউনিয়নে ২ জন ও দক্ষিণ সুনামগঞ্জের ১ জন।

আজ শুক্রবার  (২৩ জুলাই) সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর আক্রান্ত ওই ব্যক্তিদের করোনা রিপোর্ট পজেটিভ আসে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সূদন ধর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, জগন্নাথপুর উপজেলায় এ পর্যন্ত ৩৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারমধ্যে সুস্থ আছেন ২৭৮জন, মৃত্যু বরণ করছেন ৫ জন ।  ৮৪ আছেন হোম আইসোলেশনে এবং ৯ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com