1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

জগন্নাথপুরে কাঞ্চনশিখা একাডেমির বসন্ত উৎসব পালিত

  • Update Time : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৩৭২ Time View

স্টাফ রিপোর্টার-

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কাঞ্চনশিখা একাডেমির উদ্যাগে রোববার বিকেলে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে

একাডেমির পরিচালক কুশল রায়ের সঞ্চালনায় মনোজ্ঞ নৃত্য অনুষ্ঠান হয়। এতে একাডেমির শিল্পীরা গানের তালে তালে নৃত্য পরিবেশন করেন। পরে এক পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,উপজেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক আব্দুল জব্বার, জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম সম্পাদক অমিত দেব, উপজেলা যুবলীগ সহ সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন জগন্নাথপুর আর্ট স্কুলের অধ্যক্ষ জুনায়েদ আহমেদ সজল প্রমুখ

এসময় অতিথিরা উপস্থিত দর্শকদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন সৌভাগ্যবান মনোনীত করেন। পরে লটারির মাধ্যমে নৃত্যে বিজয়ী ব্যবসায়ী সঞ্চয় মোহন দেব সন্ধি ও লোপা দে দম্পতির বড় কন্যা টুনি দে এর হাতে পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com