1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন শীর্ষক মতবিনিময় সভা

  • Update Time : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৫১২ Time View

স্টাফ রিপোর্টার::

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে উপজেলা পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সমীক্ষা (Feasibility Study)’র জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ইনস্টিটিউটপর গবেষণা কর্মকর্তা ফরহাদ আলী,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপ, উপজেলা তথ্য ও প্রযুক্তি সহকারি প্রোগ্রামার আশীষ চক্রবর্তী,  জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, বীর মুক্তিযোদ্ধা নির্মল দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন খাঁন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারি জাহির উদ্দিন, কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, যুবলীগ নেতা রাজিব চৌধুরী বাবু প্রমুখ। সভায় জগন্নাথপুর উপজেলায়  কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্হাপনের উদ্যাগ নেওয়ায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান কে অভিনন্দন জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com