স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরশহরের হেলিপ্যাড এলাকায় রোববার (১৮ জুলাই) কোরবানির পশুর হাট বসে। হাটে স্বাস্হ্যবিধি না মানায় ও মাস্ক ব্যবহার না করায় ৮জন কে অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনুপম দাশ এই অর্থদণ্ড প্রদান করেন।
জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাশের নেতৃত্বে পৌরশহরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে কোরবানির হাটে স্বাস্থ্যবিধি না মানায় এবং মুখে মাস্ক ব্যবহার না করার কারণে ৮জন ব্যবসায়ীকে ৪ হাজার ৫০টাকা জরিমানা করা হয়। এছাড়া মাস্ক বিতরণের পাশাপাশি স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে প্রচারণা করা হয়েছে।
ভ্র
Leave a Reply