1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

জগন্নাথপুরে খেলাফত মজলিসের সভা আমরা শরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই-ড. আব্দুল কাদের

  • Update Time : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১ Time View
স্টাফ রিপোর্টার::
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ ) খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফিজ শেখ মুশতাক আহমদ এর সমর্থনে খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার উদোগে নির্বাচনী প্রচারণার লক্ষ্যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ( ১২ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে স্থানীয় পৌর পয়েন্টে  দলের সভাপতি হাফিজ মাওলানা জামিনুল হক আমিনীর সভাপতিত্বে ও পৌর সভাপতি মাওলানা সোহেল আহমেদ এর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আব্দুল কাদের।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত করা হয়েছে। নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পরিকল্পনা চলছে। এদেশের আপামর জনতা নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দিবে না। সব ধরনের ফ্যাসিবাদী কার্যকলাপ প্রতিহত করতে আগামী সংসদ নির্বাচনে জয়ী হয়ে শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় খেলাফত মজলিস। আমরা চাই এদেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হোক।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ মুনতাছির আলী, সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট জেলা শাখার সহ সভাপতি এডভোকেট মঞ্জুর আলী, সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা আক্তার হোসাইন, সহ সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা আলী খান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, মালয়েশিয়ার কুয়ালামপুর শাখার সভাপতি আব্দুর রব ও শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল ঈমান। 
অন্যদের মধ্যে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা শাখার সহ সভাপতি মাও. হাবিবুর রহমান মিসবা, মাওলানা তোফায়েল আহমদ সহ সাধারন সম্পাদক নুর আহমদ মাছুম, নবীগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা নুরে আলম আনসারী, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আখলাকুর রহমান,সহ সভাপতি মোঃ গয়াস মিয়া, সুনামগঞ্জ জেলা ছাত্র মজলিস সভাপতি এনামুল হক আলী, সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্র মজলিসের সভাপতি আব্দুল বাছিত, সাবেক ছাত্র মজলিস নেতা শিব্বির আহমদ, জগন্নাথপুর পৌর সেক্রেটারি আমিনুর রহমান, পাইলগাঁও দক্ষিণ ইউনিয়ন খেলাফত মজলিস সভাপতি মাওলানা আখলাকুর রহমান। নাতে রাসুল পাঠ করেন মারজান আহমদ, শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্র মজলিস নেতা মোফাজ্জল করীম প্রমুখ। 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com