1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী কলকলিয়ার সব পূজামণ্ডপে অনুদান দিলেন সমাজসেবী মজনু আলী সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সুযোগ: নতুন ভোটার ও এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত জগন্নাথপুরে মাদক সেবনের প্রতিবাদ করায় যুবদল নেতার ওপর হামলার অভিযোগ জগন্নাথপুরে চাচাতো ভাইয়ের ছুলফির আঘাতে যুবক নিহত ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গ ডোনাল্ড ট্রাম্পের কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ জনের মৃত্যু জগন্নাথপুরে বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শনকালে এমপি কয়ছর আহমদ/ নির্ভয়ে উৎসব পালন করুন সংকটে মুমিনের করণীয়

জগন্নাথপুরে চাচাতো ভাইয়ের ছুলফির আঘাতে যুবক নিহত

  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের হামলায় নাজিম উদ্দিন (৪৫) নামের এক যুবক নিহত হয়েছে।

আজ শনিবার (১৭ অক্টোবর)  সকাল ১১টার দিকে জগন্নাথপুর পৌরসভার লুদরপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত নাজিম উদ্দিন ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার নাজিম উদ্দিনের ছোট বোনের বিয়ে হয়। বিয়ের দাওয়াত নিয়ে চাচাতো ভাই মাসুম মিয়া গংদের সঙ্গে মনোমালিন্য দেখা দেয়। শনিবার সকালে ওই বিয়ের ওলিমার দাওয়াত দিয়ে নাজিম উদ্দিন তাঁর চাচাতো ভাই মাসুম মিয়ার ঘরে গেলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মাসুম ও তার ভাইয়েরা মিলে নাজিম উদ্দিনের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে নাজিম উদ্দিন গুরুত্বর আহত হন। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

নিহতের বোন সাজিয়া বেগম বলেন, মাসুমের নেতৃত্বে ৭-৮জন দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে আমার ভাই উপর হামলা করে ছুলফি দিয়ে বুকে উপর্যপুরি আঘাত করে তাকে হত্যা করেছে। আমি তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, নাজিম উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। তার শরীলে গভীর আঘাতের চিহ্ন রয়েছে।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) নুর হোসেন পারিবারিক বিরোধে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com