1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে চুরির মামলার দণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২০
  • ৭০২ Time View

সুনামগঞ্জের জগন্নাথপুর পুলিশের অভিযানে চুরির মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামী গ্রেফতার করা হয়েছে।

আজ রোববার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামীর নাম আব্দাল মিয়া (২১)। তিনি জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুরের বাসিন্দা তেরাই মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে জগন্নাথপুর থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে একটি চুরির মামলার আদালত কর্তৃক তিন বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামী আব্দাল মিয়াকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে।

জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক আফছার আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামীকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com