সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে এক মাসের দণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামীর নাম আব্দুর রশিদ। তিনি কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
থানা পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর থানার একদল পুলিশ সিলেট কোতয়ালী থানা এলাকা থেকে চেক ডিজঅনার মামলার এক মাসের সাজাপ্রাপ্ত আসামী আব্দুর রশিদকে আটক করে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দণ্ডপ্রাপ্তকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply