সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের গোপরাপুর গ্রামে ইজারাকৃত সরকারি জলাশয় থেকে অবৈধভাবে মাছ আহরণকালে মাছ ধরার বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
পরে প্রকাশ্য নিলামে জব্দকৃত সরঞ্জামাদি বিক্রি ও জলাশয়টি নিলাম প্রদান হয়।
আজ বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জলাশয়ে মাছ আরোহণের সরঞ্জামাদি জব্দ করা হয়। তবে অভিযানের টের পেয়ে ঘটনাস্থল থেকে মাছ শিকার ব্যক্তিগন পালিয়ে যায়। জব্দকৃত সরঞ্জামাদির মধ্যে রয়েছে ১০টি ক্যারেট ও ১টি বড় ড্রাম।
পরে ঘটনাস্থলে প্রকাশ্যে নিলাম ডেকে ৩০ হাজার টাকায় জলাশয়টি ইজারা প্রদান করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম অভিযানের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর টুূয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারি জলাশয়টি প্রকাশ্য নিলামে ৩০ হাজার টাকায় ইজারা প্রদান করা হয়। এই অর্থ সরকারি কোষাগারে জমা হবে।
Leave a Reply