1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার

জগন্নাথপুরে ডিজিটাল বাংলাদেশ উপলক্ষ্যে র‌্যালি, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
  • ৪৩১ Time View

৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জের জগনন্নাথপুর উপজেলায় র‌্যালি ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেট শেয়ার পরে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বরপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণেই এসে শেষ হয়। পরে উপজেলা সদরের কয়েক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে ‘আমাদের চোখে ‘ডিজিটাল বাংলাদেশ শীর্ষক’ চিত্রাঙ্কন ও ডিজিটাল বাংলাদেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

পরে সন্ধ্যার দিকে পরিষদ চত্ত্বরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা তথ্য সেবা কেন্দ্রের (তথ্যআপা) কর্মকর্তা লুফিয়া জান্নাতের পরিচালনায় পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমী সুপার ভাইজার অরূপ রায়, এসআই লুৎফুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com