1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

জগন্নাথপুরে ডিলারের বাড়িতে নেয়ার পথে খাদ্য বান্ধবের ৮ বস্তা চাল আটক

  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৪ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক খাদ্যবান্ধব ডিলারের বিরুদ্ধে চাল নিজ বাড়িতে নেয়ার পথে আটকের অভিযোগ উঠেছে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে এলাকাবাসী জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগে জানা যায়,উপজেলার পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজারের খাদ্য বান্ধব ডিলার আনোয়ার হোসেন গতকাল সোমবার সকালে নিজ গুদাম থেকে খাদ্য বান্ধব আট বস্তা চাল ব্যাটারী চালিত মিশুক গাড়ি দিয়ে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার সময় কামিনীপুর পয়েন্টে সচেতন নাগরিকরা আটক করেন।

বিষয়টি উপজেলা প্রশাসন কে অবহিত করলে উপজেলা সহকারী কমিশনার ভূমি ঘটনাস্থলে গিয়ে আটককৃত চাল পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিন্মায় রাখেন। বিকেল সাড়ে তিন টার দিকে চেয়ারম্যানের জিন্মায় রাখা চাল ডিলার বিতরণ করার কথা বলে আনতে গেলে লোকজন বাঁধা দেন। পরে চাল বিতরণ স্থগিত রাখা হয়।

এলাকাবাসীর পক্ষে অভিযোগকারী রাসেল বক্স জানান,খাদ্য বান্ধব চাল গরিবের মধ্যে বিতরণ না করে ডিলার নিজ বাড়িতে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী আটক করেন। আমরা সুষ্ঠু তদন্ত পূর্বক এ ঘটনার বিচার চাই।
নুরুল আমীন নামের আরেক অভিযোগকারী বলেন, পাটলী ইউনিয়নের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ জেলা প্রশাসকের নিকট রয়েছে। এ ঘটনার তদন্তের আগেই শুরুতেই ডিলার চাল বিতরণ না করে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার ঘটনায় আমরা বিস্মিত।

পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া বলেন, ডিলারের দাবি উপকারভোগীরা পরিবহন খরচ কমাতে একসঙ্গে চাল নিচ্ছিলেন। সহকারী কমিশনার ভূমির নির্দেশে চাল আমাদের কাছে জব্দ রয়েছে।

এ বিষয়ে জানতে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মহসিন উদ্দিনের মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com