1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে তিনদিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
  • ৫৫০ Time View

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে তিনদিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

আজ শুক্রবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এ মেলার উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, জগন্নাথপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম, শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল মতিন, জগনন্নাথপুর উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমী সুপার ভাইজার অরূপ রায়, পানি উন্নয়ন বোর্ড উপজেলা আঞ্চলিক কার্যালয়ের প্রধান কর্মকর্তা হাসান গাজী, উপজেলা তথ্য সেবা কেন্দ্রের প্রধান কর্মকর্তা (তথ্যআপা) লুফিয়া বেগম প্রমুখ।

‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ শ্লোগানকে সামনে রেখে তিনদিন ব্যাপি এই মেলায় ১২টি স্টল বসেছে। এতে জগন্নাথপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্টলে অংশ নেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com