1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

জগন্নাথপুরে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও ড্রেস বিতরণ

  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৮৫ Time View

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরএলাকায় কস্তর আলী এন্ড মহরা আলী এডুকেশন ট্রাস্ট ফাস্ট ফাউন্ডেশন কেশবপুরের আয়োজনে আজ বুধবার দরিদ্র শিক্ষার্থীদৈর মধ্যে স্কুল ব্যাগ ও ড্রেস বিতরন করা হয়েছে।

এ উপলক্ষে ফাউন্ডেশন সভাপতি কস্তর আলীর সভাপতি ও ফাউন্ডেশনের আবুল হাসনাত আমীর এবং সুহেল মিয়ার যৌথ পরিচালনায় স্থানীয় আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঝে বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন পাটলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসি নুর মিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর কাউন্সিলর তাজিবুর রহমান, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মতিউর রহমান বাদশা মিয়া, জগন্নাথপুর উপজেলা শাখার প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শিক্ষক মোশারফ হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন যুক্তরাজ্য প্রবাসি মিজানুর রহমান, আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান, সদস্য তৈয়বুর রহমান, আব্দুল খালিক, আব্দুল কাসেম, সুলেমান মিয়া, প্রবাসি মনির মিয়া, শিক্ষক আব্দুর রউফ,রওশন আরা, মাজেদা বেগম, জুবেদা বেগম, দবির মিয়া,জসির মিয়া।
পরে স্থানীয় আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ১৪০ জন শিক্ষর্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এছাড়া কেশবপুর হাফিজিয়া মদ্রাসার ২০ জন শিক্ষার্থীকে পাজামা পাঞ্জাবি দেয়া দেয়া হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মো: ফয়ছল আহমদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com