1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা

  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১১ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং বিদেশফেরত অভিবাসীদের টেকসই পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

​আজ বুধবার (২০ মে) দুপুর ১টায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ‘প্রত্যাশা-২’ প্রকল্প এর আয়োজনে উপজেলা ব্র্যাক অফিসে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রবাস বন্ধু ফোরামের সভাপতি ও ​জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং ফোরামের সাধারণ সম্পাদক বাংলা টিভির উপজেলা প্রতিনিধি গোবিন্দ দেবের পরিচালনায়এতে প্রধান অতিথির বক্তব্য দেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী নজরুল ইসলাম। ​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিদেশফেরত অভিবাসীদের সমাজে পুনরায় মর্যাদাপূর্ণ ও টেকসইভাবে প্রতিষ্ঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে দালালের খপ্পর থেকে বাঁচতে এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
​তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়ন (EU) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্র্যান্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলায় বিদেশফেরতদের সহায়তায় বিভিন্ন কার্যকর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
​অন্যান্যদের বক্তব্য দেন মোছাঃ খালেদা বেগম, ​আমিরুন নেছা (সদস্য) ​মোঃ ফজর আলী​আখি রানী দে ​একা রানী গোপ, ​জাহেদা বেগম, ​তপন সেন,​বিপ্লব দেবনাথ ও ​মনিকা রানী দাশ প্রমুখ।​

​কর্মশালায় বক্তারা তৃণমূল পর্যায়ে নিরাপদ অভিবাসনের বার্তা পৌঁছে দিতে এবং বিদেশফেরতদের মানসিক ও অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com