1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

জগন্নাথপুরে নির্বাচনী সহিংসতা এড়াতে অস্ত্র অভিযানে পুলিশ, বন্দুকসহ গ্রেপ্তার ১

  • Update Time : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৬৭৭ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রকার নির্বাচনী সহিংসতা এড়াতে অস্ত্র অভিযানে নেমেছে পুলিশ। গত শুক্রবার ও শনিবার এ দুই দিনে পৃথক অভিযানে একটি বন্দুক, একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে দুজন।
থানা পুলিশ জানায়, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধরের নেতৃত্বে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীসহ একদল পুলিশ উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের আটঘর গ্রামে অভিযান চালিয়ে আরশ আলী (৪৩)কে আটক করা হয়। এ সময় তাঁর তথ্যমতে একটি পুরাতন একনলা বন্দুক উদ্বার করা হয়। আজ বোরবার আদালতের মাধ্যমে আরশ আলীকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়। তিনি আটঘর গ্রামের আব্দুর গফুরের ছেলে। অপরদিকে শুক্রবার বিকেলে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বেতাউকা গ্রাম থেকে বকুল মিয়া (৩০) নামের এক যুবক দেশীয় তৈরী এক পাইপগানসহ পুলিশ গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সহিংসতা প্রতিরোধে অস্ত্র অভিযান শুরু হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com