1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে নিসচার স্কুল পর্যায়ে সচেতনতামূলক ক্যাম্পেইন

  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ২৯৫ Time View

জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’। এই প্রতিপাদ্য কে সামনে রেখে নিরাপদ সড়ক চাই জগন্নাথপুর উপজেলা শাখার উদ‌্যোগে জগন্নাথপুরের স্কুল পর্যায়ে সচেতনতামূলক ক্যাম্পেইনের অংশ হিসেবে আজ রোববার স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি জাহেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছায়াদ আলী।

অন‌্যদের মধ‌্যে বক্তব‌্য রাখেন নিরাপদ সড়ক চাই জগন্নাথপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনহার,জালাল হুসেন,জয়নুল হক জয়, বিদ‌্যালয়ের শিক্ষাথর্ী ছাত্র বিজয় কৃষ্ণ দাস প্রমুখ। পরে বিদ‌্যালয়ে সচেতনামূলক লিপলেট বিতরণ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com