1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে হলিয়ার পাড়া মাদরাসার আনন্দ মিছিল

  • Update Time : বুধবার, ২২ নভেম্বর, ২০১৭
  • ৩৯৪ Time View

স্টাফ রিপোর্টার::পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে জগন্নাথপুরের হলিয়ার পাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা স্বাগত মিছিল অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (২১শে নভেম্বর) বাদ আছর মীরপুর বাজারে স্বাগত মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক প্রদক্ষিণ করে।

এসময় বিশ্ব মানবতার মুক্তির দিশারী সর্বশ্রেষ্ট মহামানব হযরত মোহাম্মাদ (সা:) এর শানে বিভিন্ন স্লোগান দিয়ে মুখরিত করেন ধর্মপ্রাণ মুসলিম জনতা।

স্বাগত মিছিল শেষে স্থানীয় মিরপুর বাজারের কুদরত উল্লাহ মার্কেটে এসে এক পথসভা অনুষ্টিত হয়।

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মো: আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্টিত
পথসভায় বক্তব্য রাখেন হলিয়ার পাড়া ফাজিল মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল হান্নান সিদ্দিকী, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ সাধারন সম্পাদক মাওলানা মুহিউদ্দিন এমরান, সুনামগঞ্জ জেলা তালামীযের সহ-সাধারন সম্পাদক মো:আব্দুল গনি সোহাগ, হলিয়ার পাড়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব মো:মিজানুর রহমান প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com