স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধরসহ আরো অনেকে।
Leave a Reply