1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

জগন্নাথপুরে প্রায় তিন হাজার শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ – মাত্র সাতটি

  • Update Time : বুধবার, ১১ মে, ২০১৬
  • ২৬৩ Time View

ষ্টাফ রির্পোটার :: বুধবার প্রকাশিত এসএসসি ও দাখিল পরীক্ষায় ফলাফল উপজেলায় ফলাফল ভাল হলেও পাশের মান ভাল হয়নি। উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রায় হাজার শিক্ষার্থী অংশ নিলেও মাত্র দুই জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এছাড়াও ১৭টি মাদ্রাসা প্রতিষ্টান থেকে জিপিএ-৫ এসেছে মাত্র ৭টি। এতো কম জিপিএ-৫ পাওয়ায় হতাশ হয়েছেন উপজেলাবাসী।

মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, এ বছর জগন্নাথপুর উপজেলার ৩০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্টান থেকে ১ হাজার ৭শত ৫৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। কৃতকার্য হয়েছে ১ হাজার ৬শত ১২ জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে মাত্র দু’জন শিক্ষার্থী। অপর দিকে ১৭টি মাদ্রাসা প্রতিষ্টান থেকে ৬শত ১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় কৃতকার্য্য হয়েছে ৫শত ৭১ জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ জন শিক্ষার্থী।
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, জগন্নাথপুরে এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় ফলাফল ভাল হলেও পাশের মান খুবই নিন্মমানের। উপজেলার ৪৭টি শিক্ষা প্রতিষ্টান থেকে মাত্র ৭টি জিপিএ-৫ এসেছে। যাহা হতাশা জনক।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, ফলাফল সন্তুুষ্টজনক হলেও জিপিএ-৫ খুবই কম এসেছে। আশা করছি আগামীতে আরো ভাল ফলাফল করবে শিক্ষার্থীরা। এ বছর এসএসসিতে পাশের হার ৯১.৬১ এবং দাখিলে পাশের হার ৯৩।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com