স্টাফ রিপোর্টার- জগন্নাথপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে দলীয় সিদ্ধান্ত নিয়ে দলের কার্যনির্বাহী কমিটির শনিবারের মুলতবি সভায় কোরাম সংকট ও নিজে অনুপস্থিত থাকার বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মাসুম আহমদ। আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে মাসুম এ বিষয়ে একটি স্ট্যাটার্স দিয়েছেন। পাঠকের সুবিধার জন্য তা তুলে ধরা হলো।
(মাসুৃম আহমেদ এর বক্তব্য)
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের মুলতবি সভায় আমাকে উপস্থিতি দেখিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদ আমার দৃষ্টি গোচর হয়েছে । আমি অনুপস্থিতি থাকা সত্ত্বেও আমার নাম ব্যবহার করায় তীব্র নিন্দা ও বিস্ময় প্রকাশ করছি । আমি দৃঢ়ভাবে বলতে চাই,জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ রাজনীতির অভিভাবক সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবীদ জননেতা সিদ্দিক আহমেদ সহ দুই তৃতীয়াংশ সদস্যের অনুপস্থিতিতে কোন দলীয় সিদ্ধান্ত আওয়ামীলীগের নেতাকর্মীরা মেনে নিবে না।আমরা আমাদের অভিভাবক জননেতা সিদ্দিক আহমেদের উপস্থিতিতে দলের সভা করে যে কোন সিদ্ধান্ত নিতে পারি।ব্যক্তিগত স্বার্থে কেউ কেউ অতি উৎসাহী হয়ে বাড়ি বাড়ি গিয়ে আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্যদের স্বাক্ষর নেওয়ার অভিযোগ রয়েছে। আসুন দলকে ব্যক্তি স্বার্থের উর্ধ্বে রেখে দলের মঙ্গলের জন্য কাজ করি।জয় বাংলা।
মাছুম আহমদ
বাংলাদেশ আওয়ামী
সহ দপ্তর সম্পাদক
জগন্নাথপুর উপজেলা শাখা।
এ বিষয়ে জানতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের বক্তব্য পাওয়া যায় নি।
Leave a Reply