স্টাফ রিপোর্টার::
“আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ – ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশেই উন্নত জীবন” এ প্রতিপাদ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকালে জগন্নাথপুর উপজেলা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত উসমান মজুমদারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা উপ-সহকারি উদ্ভিত সংরক্ষণ কর্মকর্তা তপন চন্দ্র শীল, উপ-সহকারি কৃষি কর্মকর্তা রুহুল আমীন, উজ্জল দেব নাথ, সুজন সরকার, কৃষক আব্দুল কাইয়ুম, আলকাব আলী, মজিদ মিয়া।
পরে “জাতীয় সম্পদ রক্ষার্থে, ইঁদুর মারি একসাথে” এ প্রতিপাদ্যে মাস ব্যাপি জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্ধোধন করা হয়।
Leave a Reply