1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

জগন্নাথপুরে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬
  • ৪১৮ Time View

স্টাফ রিপোর্টার::এসো সবাই ঐক্য গড়ি সবার অধিকার রক্ষা করি এই শ্লোগানকে সামনে রেখে জগন্নাথপুরে ৬৮ তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে শনিবার বিকেলে পৌর পয়েন্টে মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়ার সভাপতিত্বে ও কমিশনের সহ সভাপতি মোঃ আবুল ফজল, সিনিয়র সদস্য দ্বীপক কুমার দেব এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর আবাব মিয়া, সাংবাদিক রিয়াজ রহমান । অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুহেল আহমদ খান টুনু, সংগঠনের সহ সভাপতি বদরুল ইসলাম খান, সহ-সাধারণ সম্পাদক হাফিজ আবুল কাশেম, তরুন রাজনীতিবিদ বাবুল খান মুন্না, সংগঠনের সদস্য সাজু আহমদ, ইউপি সদস্য গোলাম মস্তফা আলাল, দপ্তর সম্পাদক রাশিদ আহমদ চৌধুরী মুরাদ। অন্যানোর মধ্যে জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি পৌর কাউন্সিলর খলিলুর রহমান খলিল, সাংবাদিক হুমায়ুন কবীর, উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আলী আফছার, মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল হক, অধুদ কামালী, অর্থ সম্পাদক সাংবাদিক মাসুম আহমদ, নজমুল ইসলাম চৌধুরী, বিপ্লব দেব নাথ, মানবাধিকার কর্মী আক্তার আলম সিপার, সিদ্দিকুর রহমান বকুলসহ বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন উপস্থিত ছিলেন । আলোচনাসভায় সভাপতির বক্তব্যে জহিরুল ইসলাম লাল মিয়া মায়ানমারের মুসলিমদের উপর অমানষিক নির্যাতন ও নারকীয় গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com