1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

জগন্নাথপুরে বৃষ্টির জন্য হাহাকার, মসজিদে মোনাজাত

  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮ Time View
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদে জুম্মার নামাজের পর মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী সামছুল ইসলাম এই মোনাজাত করেন।
স্থানীয় মুসল্লি মাসুম আহমদ বলেন, বৃষ্টির জন্য কৃষকদের মধ্যে হাহাকার চলছে। কারণ বোরো ফসলের জন্য বৃষ্টি খুবই জরুরি এই মূর্হুতে। অন্যবছর মেঘে মাঘে দেখা হলেও এবার এখনও বৃষ্টির দেখা মিলেনি।
কুবাজপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী সামছুল ইসলাম বলেন, বৃষ্টি আল্লাহ পাকের নিয়ামত। সেই মহান মালিকের নিকট আমরা বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করেছি।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ বলেন, বোরো ফসলের পাশাপাশি সবজির জন্যও বৃষ্টি খুবই উপকারী। চলমান সময়ে বৃষ্টি হলে ফসলের জন্য ভালো হবে। এবার জগন্নাথপুরে ২০ হাজার ৪শ’ হেক্টর জমিতে বোরো চাষাবাদ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com