১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পালিত হয়েছে।
সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সুচনা হয়। এরপর স্থানীয় কেন্দ্রীয় শহিদ মিনারে প্রশাসন, আওয়ামীলীগ. বিএনপি, মুক্তিযোদ্ধা, জগন্নাথপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক , ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮টায় উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান উদ্বোধন করেন। এসময় পায়রা উড়িয়ে উৎসব শুরু হয়। পরে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার, ভিডিপি, বয়েজ স্কাউটস, গার্লস গাইড, কাব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোর শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শণী অনুষ্ঠিত হয়।
দুপুরে ১২টায় উপজেলা প্রশাসনিক ভবন প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবারবর্গদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও শিক্ষক অনন্ত পাল এবং শিক্ষিকা সালেহা পারভীনের যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ,উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন,সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, ঢাকা সিকদার মেডিকেল হাসপাতালের অধ্যাপক ডা: মুজিবুর রহমান, সংবর্ধিত মুক্তিযোদ্ধা আব্দুল হক, আব্দুল কাসেম মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন প্রমুখ। পরে জগন্নাথপুরের ৪০জন মুক্তিযোদ্ধাদের মধ্যে স্মার্টকার্ড ও সম্মাননা স্মারকপত্র বিতরণ করা হয়। সন্ধ্যায় আলোচনাসভা ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও শিশু-কিশোরদের অংশ গ্রহণে চিত্রাংঙ্কন প্রতিযোগিতা, মসজিদ, মন্দিরে শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা, প্রীতি ফুটবল ম্যাচসহ দিনভর বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বিজয় দিবস পালন করা হয়। এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
Leave a Reply