1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

জগন্নাথপুরে ব্রিটিশ চিকিৎসক দ্বারা দুইদিন ব্যাপি ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২০
  • ৫০৯ Time View

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় যুক্তরাজ্য প্রবাসিদের আয়োজনে দরিদ্র লোকজনের মধ্যে দুইদিন ব্যাপি ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্প গতকাল মঙ্গলবার সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ ডেন্টাল আইড এবং ডেন্টাল আইড নেটওয়ার্ক এর যৌথ সহযোগিতায় ও পৌরএলাকার হবিবপুরের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসি জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সামছুল ইসলাম রাজন এবং যুক্তরাজ্য প্রবাসি সাবেক ছাত্রনেতা ইমরুল হক হিরকসহ ওই এলাকার কয়েকজন লন্ডনপ্রবাসির উদ্যোগে শহরের হাসপাতাল পৌর পয়েন্টস্থ যুক্তরাজ্য প্রবাসি সাবেক ছাত্রনেতা ইমরুল হক হিরকের বাসভবনে গত সোমবার সকাল ৯ টায় ক্যাম্পিং’ শুরু হয়। গতকাল শেষ হয়েছে।
ব্রিটিশ চিকিৎসক ডাক্তার রফু আহমদের নেতৃত্বে ছয়জন ব্রিটিশ চিকিৎসক গতদুইদিন সকাল থেকে বিকেল পর্যন্ত রোগিদের চিকিৎসা প্রদান করেন। অপর চিকিৎসকরা হলেন ডাক্তার অলিবিয়া, ডাক্তার এলিনর, ডাক্তার ডুগান, ডাক্তার শাহ ও ডাক্তার দিমা।
এই কর্মসুচীর উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, দপ্তর সম্পাদক সাদেকুর রহমান সাদেক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সামছুল ইসলাম রাজন, সাবেক ছাত্রনেতা ইমরুল হক হিরক, স্থানীয় কাউন্সিল দেলোয়ার হোসাইন, যুক্তরাজ্য প্রবাসি প্রবাসী মিসতা মিয়া, সুমন চৌধুরী, আল আমিন, মোজাহিদ খাঁন, সুজাদ উল্লা হাসান আহমেদ, তাহের আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকদের একজন যুক্তরাজ্য প্রবাসি জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সামছুল ইসলাম রাজন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ছয়জন ব্রিটিশ চিকিৎসক দ্বারা এবার আমরা আমাদের এলাকার প্রায় সাতশত দরিদ্র লোকজনকে ফ্রি চিকিৎসা এবং দাঁতের ঔষধ বিতরণ করেছি। এধরনের কার্যাক্রম আমরা আগামীতে কবর ইনশাআল্লাহ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com