1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

জগন্নাথপুরে ভেঙে পড়েছে কেন্দ্রীয় শহীদ মিনার

  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৯৯ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সদরের কেন্দ্রীয় শহীদ মিনার ভেঙে পড়েছে পুকুরের পানিতে। দীর্ঘদিন ধরে শহীদ মিনারের মুল স্তম্ভে ফাটল দেখা দেয় এবং নীচের মাটি ধসে পড়ছিল। এটি হুমকির মুখে পড়লেও সংস্কারের কোন উদ্যাগ নেওয়া হয়নি।
আজ শনিবার দুপুরে শহীদমিনারটি ধসে পুকুরে পড়ে যায়। সাংস্কৃতিক কর্মীরা অবিলম্বে ওই জায়গায় নতুন শহীদ মিনার নির্মাণের উদ্যাগ গ্রহণের দাবি জানিয়েছেন।

এলাকাবাসী সূত্র জানায়,উপজেলা সদরের ডাকবাংলো সড়কের জেলা পরিষদের পুকুর পাড়ে ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর একটি শহীদ মিনার নির্মাণ করে জাতীয় দিবস সমূহ উদযাপন করা হয়। ২০১৩ সালের সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক এম এনামুল কবির ইমন ১৩ লাখ টাকা ব্যয়ে পুরাতন শহীদ মিনার ভেঙে নতুন শহীদ মিনার নির্মাণ করেন। সম্প্রতি শহীদ মিনারের ফাটল দেখা দেয়। গতকাল শনিবার শহীদ মিনারের পেছনের পুকুরে মুল বেদির অংশ ধসে পড়ে।
ডাক বাংলো সড়কের ব্যবসায়ী আফু মিয়া বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারটি দীর্ঘদিন ধরে ঝুঁকিতে ছিল। আমরা এটি সংস্কারের দাবি জানিয়েছিলাম। সংস্কার না হওয়ায় এটি ধসে পড়ে। দ্রুত নতুন শহীদ মিনার নির্মাণ করতে জোর দাবি জানাই।
জগন্নাথপুর উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য কামাল উদ্দিন বলেন, অনেদিন ধরেই পুরাতন শহীদ মিনারের জায়গায় একটি নতুন সুরম্য শহীদ মিনার নির্মাণের দাবি জানিয়ে আসছি আমরা। অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক জানান, জগন্নাথপুরের প্রধান এই শহীদ মিনারে জাতীয় সকল দিবসে শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া নানা সাংস্কৃতিক কার্যক্রম এখানে হয়ে আসছিল। দ্রুত শহীন মিনার নির্মাণের দাবী জানান তিনি।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম বলেন, নতুন শহীদ মিনার নির্মাণে পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com