1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে চার মোটরযান চালককে জরিমানা

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
  • ৫০৬ Time View

জগনন্নাথপুর পৌরশহরে ভ্রাম্যমান আদালতের অভিযানে চার মোটর যানের চালকের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে জগনন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ড্রাইবিং লাইসেন্সসহ ধরনের বৈধ কাগজপত্র না থাকায় চার মোটর যাননের চালককে ৪ হাজার ২শত টাকা জরিমানা করা হয়। দণ্ডিত চালকরা হলেন পিকআপ গাড়ির চালক আলতাবুর রহমান ৫শত টাকা, সিএনজি চালিত অটোরিকশার চালক শামিম আহমদ ১ হাজার ৫শত টাকা, মোটরসাইকেল চালক আব্দুল কাদির ২ হাজার টাকা ও মোটরসাইকেল চালক নজরুল ইসলাম ২শত টাকা করে জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মোটর যান আইনে অভিযান পরিচালনা করে চার চালককে জরিমানা করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com