1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরে মনোনয়ন বাছাই সস্পন্ন- দুই চেয়ারম্যান প্রার্থী বাতিল

  • Update Time : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ১৭৬৯ Time View

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়নে মনোনয়ন পত্র যাছাই বাছাই আজ সোমবার সম্পন্ন হয়েছে। সকাল ১০ থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাছাইকালে চেয়ারম্যান প্রার্থী দুইজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষনা করা হয়। বাতিলকৃত দুই প্রার্থী হলেন, পাটলী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নবাব ছলিমুল্লাহ ও রানীগঞ্জ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মজলুল হক।
স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মজলুল হক জানান, আমি কোন ঋণ খেলাপি নয়। এলাকার একজনের ব্যাংকের গ্রান্টার (জামাতনকারী) ছিলাম। তবে এবিষয়ে আমি আপিল করব।
উপজেলা নির্বাচন রির্টানিং অফিস সুত্র জানায়, সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭৯ ও সাধারণ সদস্য পদে ২৪০ জনসহ মোট ৩৫৯ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। এর মধ্যে দুই চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিক করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুজিবুর রহমান জানান, মনোয়নপত্রে দাখিলকৃত কাগজপত্রে ক্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী নবাব ছলিমুল্লার মনোনয়ন বাতিল করা হয়। অপর স্বতন্ত্র প্রার্থী মজুলল হক  ঋণ খেলাপির কারণে তাঁর মনোনয়নপত্র অধৈ ঘোষনা করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com