স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে মদ্যপান করে মাতলামি করার অভিযোগে হুসন আলী (৩৫) নামে এক মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।
আজ রোববার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বাদে খাশিলা গ্রামের তাঞ্জব আলীর ছেলে।
পুলিশ জানায়, গত শনিবার রাতে পুলিশ মদ্যপান অবস্থায় মাতলাবির দায়ে খাশিলা এলাকা থেকে হুসন আলীকে আটক করে। এব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গ্রেফতারকৃতকে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply