1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

জগন্নাথপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পৌরসভা বিজয়ী

  • Update Time : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যােগে আন্ত:ইউনিয়ন মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার বিকেল তিনটায় পৌর শহরের ইকড়ছই হারুনুর রশিদ হিরণ মিয়া স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
পরে উপজেলা ক্রীয়া সংস্থার সভাপতি জগন্নাথপুরের ইউএনও মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ভুইয়ার পরিচালনায়
উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুখলিছ মিয়া,পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া,পৌর কাউন্সিলর আবাব মিয়া, শফিকুল হক,উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ, উপজেলা ফুটবল এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি জাহির উদ্দিন,উপজেলা উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাবেক সম্পাদক ফিরোজ আলী, সাবেক ছাত্র নেতা মাসুম আহমদ, উপজেলা উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আকমল হোসেন ভুইয়া প্রমুখ।
এ সময় সাবেক ফুটবলার জামাল হোসেন, রুমানুল হক রুমেন,নজরুল ইসলাম, সালেহ আহমদ উপজেলা ফুটবল এসোসিয়েশনের সহসভাপতি শায়েখ আহমদ, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদসহ ফুটবল প্রেমী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে জগন্নাথপুর পৌরসভা একাদশ টাইব্রকারে ৪-৩ গোলে  পাইলগাঁও ইউনিয়ন কে হারিয়ে জয়ী হয়েছে।
আগামী ৭ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com