1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী মিছিল সভা

  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০১৬
  • ২২৪ Time View

স্টাফ রিপোর্টার::বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে বুধবার দুপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরোদ্ধ এক মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরের মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের অফিস থেকে মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রর্দক্ষিন শেষে প্রতিবাদ সভায় মিলিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান জগন্নাথপুর পৌর আহ্বায়ক শাহ সিরাজ কুতুব এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহ্বায়ক আবুল কয়েস, জগন্নাথপুর পৌর শাখার সদস্য সচিব খালেদ আহমদসহ বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধার সন্তানরা জীবিত থাকতে এদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ কায়েম হতে পারে না। তারা বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, মুক্তিযোদ্ধারা যখন সুখ শান্তিতে বসবাসের স্বপ্ন দেখছেন ঠিক তখনি একটি কুচক্রি মহল দেশে জঙ্গিবাদ কায়েম করতে পায়তারা শুরু করেছেন। মানুষ হত্যা করে নৈরাজ্য সৃষ্টি করছে। মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার মাধ্যমে এসব প্রতিহত করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com