1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে মোটরসাইকেল চুরি বেড়েই চলছে, এবার সিসি ক্যামেরায় ধরা পড়েছে চোর সিন্ডিকেট

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৯৩ Time View

স্টাফ রিপোর্টার::জগন্নাথপুর পৌরশহরে মোটর সাইকেল চুরি দিন দিন বেড়েই চলছে। সম্প্রতি পৌরশহরের প্রাণকেন্দ এলাকা থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
বুধবারও সন্ধ্যারাতে শহরের পৌর পয়েন্টস্থ ফুলকলি কনফেকশনারীর নিকটবর্তী স্থান থেকে উপজেলা রানীগজ ইউনিয়নের কুবাজপুর গ্রামের মজিদ মিয়ার ছেলে জহিরুলের গ্ল্যামার মোটর সাইকেল টি ( যার নং সিলেট হ ১৪৫৭০৫)। চোরেরা নিয়ে পালিয়ে যায়। মোটরসাইকেলটি বিকেল ৫ টার দিকে লক করে করা হয়। কিছুক্ষন করে এসে দেখা যায় গাড়ীটি নেই। খবর পেয়ে জগন্নাথপুর থানার এসএই লুৎফুর রহমান ও কবির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে ফুলকলি থেকে সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করেছেন। ওই ফুটেজে চুরির দৃশ্য ধারন রয়েছে।
জগন্নাথপুর থানার চৌকস অফিসার এসআই লুৎফুর রহমান লুৎফুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সিসি ক্যামেরার ফুটেজের সুত্র ধরে তদন্ত চলছে।
প্রসঙ্গত, সাম্প্রতিককালে পৌরশহরের প্রধান ব্যস্ততম এলাকা পৌর পয়েন্ট এলাকা থেকে কমপক্ষে ৫টি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com