1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে মোহাম্মদীয়া লতিফিয়া ইসলামি সমাজক্যালণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Update Time : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৩৭৫ Time View

জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদীয়া লতিফিয়া ইসলামি সমাজকল্যাণ পরিষদ এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এ

উপলক্ষ্যে  সংগঠনের উপদেষ্টাদের সংবর্ধনা প্রদান মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার মজিদপুর জামে মসজিদ প্রাঙ্গনে সংগঠনের প্রতিষ্ষ্ঠাতা ও পৃষ্টপোষক হাফিজ ক্বারী নুরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ ক্বারী সাজ্জাদুর রহমান এবং সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাবের হোসেন এর যৌথ পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ ইয়াহইয়া আহমেদ। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আল ইসলাহর সভাপতি, ইকড়ছই সিনিয়র আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আজমল হোসাইন জামী। সংগঠনের উপদেষ্টাগণদের মধ্যে বক্তব্য দেন শেখ নজর আলী তালুকদার, মোঃ ফয়জুল হক,  মোঃ আক্তার হোসেন,  মোঃ মাফিজ আলী, মোঃ নুরুল হক সাহেবসহ প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য দেন সহ -সাধারণ সম্পাদক শেখ সুয়েবুর রহমান সেবু তালুকদার।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্বারি মাওলানা শিহাব উদ্দিন, মোঃ  নুরুল হক, ১নং কলকলিয়া ইউপি আল ইসলাহর সভাপতি মোঃ তাজুল ইসলাম, সহ সভাপতি এখলাছুর রহমান আখলুছ,  অর্থ সম্পাদক মোঃ খছরু মিয়া, সহ অর্থ সম্পাদক রেজাউল করিম, আলী আহমদ, ঈসহাক আহমেদ, ইয়াকুব আলী তুহিন, মনিরুল ইসলাম, ছারুয়ার হুসেন,আল আমিন সহ প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com