1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

জগন্নাথপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে, নারী-শিশুসহ আহত ২০

  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২০
  • ১৫০৩ Time View

স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুর থেকে সুনামগঞ্জ জেলা শহরে যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আট মাসের শিশুসহ কমপক্ষ ২০ যাত্রী আহত হয়েছেন।

আজ বুধবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটেছে।

তাদের মধ্যে গুরুতর আহত দুই জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাঁরা হলেন পাইলগাঁও ইউনিয়নের তেরাউতিয়া গ্রামের মতিউর রহমান (২৮) ও দিরাই উপজেলা সদরের বাসিন্দা হেলেন সরর্দার (৫০)। অপর আহতরা হলেন আট মাস বয়সী শিশু নাফি আহমদ, আয়েশা বেগম (৩০), লিমা বেগম (২৫), হাসানুজ্জামান (৪৫), আব্দুল মুহিত (৪০), ফারহা বেগম (৩), সিরেজা বেগম (৫০), আব্দুল হালিম (৭০), শাহানারা বেগম (৪০), সাজিদা বেগম (২৫), নাইওর বিবি (৬০), রুবেল মিয়া (২০), মনিকা রানী দেব (২৫), সন্ধিব দত্ত (২৮), অপু ঘোষ (২৭), লিপ্টু দাস (২৮), আরফা বেগম (৬)। তাদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ড থেকে সুনামগঞ্জ জেলা শহরের উদ্দেশ্য আজ দুপুরে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস যার নং ঢাকা মেট্রো ঙ-১১১৩৩৭ কলকলিয়া আব্দুল কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ২০ জন যাত্রী আহত হন। আহতদের প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ওমর ফারুক জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, সড়ক দুর্ঘটনায় আহত দুই জনকে আমরা আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি এবং অপর ১৮জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) রাজিব রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com